• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ প্রশাসনের ১২ কর্মকর্তাকে রদবদল, ডিসি হলেন ৪ ইউএনও

এসপি নিয়োগে তিনটি ক্যাটাগরি, মেধাবীরা বাদ পড়েননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২৬ নভেম্বর ২০২৫, ০১:১৩ পি.এম.
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী-ছবি: সংগৃহীত

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশ সুপার (এসপি) নিয়োগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে তিনটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। তবে মেধাবী কর্মকর্তা কেউ বাদ পড়েননি। লটারিতে মেধার ভিত্তিতে নির্বাচন নয়, বরং জেলার সঙ্গে কোন কর্মকর্তা যাবে তা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, এসপি নিয়োগের ক্ষেত্রে ‘ক্যাটাগরি এ’, ‘ক্যাটাগরি বি’ ও ‘ক্যাটাগরি সি’ তৈরি করা হয়েছে। এটি জেলার আয়তন অনুযায়ী নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির ভিত্তিতে করা হয়েছে।

তিনি আরও বলেন, “মোট ৬৪টি জেলায় ৬৪ জন এসপি ছিল। এর মধ্যে ১৮ জন পরিবর্তন করা হয়েছে এবং নতুনভাবে নিয়োগ দেওয়া হয়েছে। যারা আগের অবস্থানেই ছিলেন, তারা সেখানে আছেন। এরপর লটারি করে জেলা অনুযায়ী এসপি স্থানান্তর করা হয়েছে।”

মেধাবী কর্মকর্তারা লটারিতে বাদ পড়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, “মেধাবীদের আগে বাছাই করা হয়েছে। মেধাবী কেউ বাদ পড়েনি। লটারিতে মেধা নির্ধারণ হয়নি; শুধুমাত্র কে কোন জেলায় যাবে তা লটারিতে নির্ধারণ করা হয়েছে।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিগগিরই অনুমোদন পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা
শিগগিরই অনুমোদন পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা
সংসদে সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত
রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা সংসদে সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চাইলেন শামা
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চাইলেন শামা