• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

নির্বাচন প্রতিহত করতে চাইলেই ব্যবস্থা: সিইসি

নিজস্ব প্রতিবেদক    ২৬ নভেম্বর ২০২৫, ১১:৪১ এ.এম.
সিইসি এ এম এম নাসির উদ্দীন-ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন কেউ প্রতিহত করতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বুধবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর বিজিবি সদর দপ্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

সিইসি জানান, নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষ পর্যায়ে। ভোটের মাঠে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতি থাকবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি ইউনিট দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। তাই আইনশৃঙ্খলা রক্ষা করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলে আশা করছি।

নাসির উদ্দীন আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি ‘পারফেক্ট’ নয়। তবে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে।

ভোট প্রতিহত করার হুমকি ইসি আমলে নিয়েছে জানিয়ে তিনি বলেন, কেউ ভোট প্রতিহত করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে।

সিইসি জানান, সেনাবাহিনী প্লাটুন আকারে মোতায়েন থাকে। তাই প্রতিটি ভোটকেন্দ্রে নির্ধারিত সংখ্যায় সেনা মোতায়েন করা সম্ভব নয়। ঝুঁকি বিবেচনায় কেন্দ্রভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করা হবে।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোকে সবুজ, হলুদ ও লাল-এই তিন শ্রেণিতে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কোন বাহিনী মোতায়েন হবে, তা চলতি মাসেই সিদ্ধান্ত নেওয়া হবে।

সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে কোনো পক্ষের পক্ষে নির্বাচন প্রতিহত করার চেষ্টা সফল করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল