• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

মায়ের পাশেই পড়েছিল ২ সন্তানের গলা কাটা মরদেহ

বগুড়া (শাজাহানপুর) প্রতিনিধি    ২৫ নভেম্বর ২০২৫, ০২:০৩ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

বগুড়ার শাজাহানপুরে একই ঘর থেকে দুই শিশু ও তাদের মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়।

নিহতরা হলেন, খৈলশাকান্দি গ্রামের সেনা সদস্য শাহাদত হোসেন কাজলের স্ত্রী সাদিয়া বেগম (২৫) এবং তাদের দুই সন্তান সাইফ (৭ মাস) ও সাইফা (৪)। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের বিছানায় দুই শিশুর গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। একই ঘরের খাটের ওপর থেকে সাদিয়া বেগমের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহও দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

নিহত সাদিয়ার স্বজনরা জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই কলহ চলছিল। গত শুক্রবার ছুটিতে বাড়ি আসেন সেনা সদস্য শাহাদত। সোমবার দিবাগত রাত এবং মঙ্গলবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয় বলে পরিবারের দাবি।

নিহত সাদিয়ার খালা কল্পনা আক্তার দাবি করেন, সোমবার শাহাদত হোসেন শশুরের কাছে একটি মোটরসাইকেল দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। আজ (মঙ্গলবার) সকালে আমরা শুনি এমন ঘটনা। এসে দেখি দুই সন্তানকে গলা কেটে মেরে তাকে ঘরের সঙ্গে ঝুলিয়ে রাখছে। আমরা এর কঠিন বিচার দাবি করছি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হুসাইন মোহাম্মদ রায়হান বলেন, ঘরের ভেতর থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই শিশুর গলা কাটা এবং মায়ের গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

তিনি আরও বলেন, ঘটনার পর নিহতের স্বামী শাহাদত হোসেন অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

ভিওডি বাংলা/জা  

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার