• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ প্রশাসনের ১২ কর্মকর্তাকে রদবদল, ডিসি হলেন ৪ ইউএনও

সড়ক বন্ধ করে নার্সদের সমাবেশ, জন ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক    ২২ নভেম্বর ২০২৫, ০২:০৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজধানীতে সড়ক বন্ধ করে নার্স মহাসমাবেশ করায় জন ভোগান্তি চরমে পৌঁছেছে। 

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০ থেকে  রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক বন্ধ করে ওই সমাবেশ করে তারা। 

সরেজমিনে দেখা গেছে, নার্স মহাসমাবেশ কি ঘিরে রাজধানীর তোপখানা সড়কের পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত বন্ধ করে দেয়া। ওই সড়কটিতে চলাচলরত যানবাহনগুলোকে ডাইভার্সন করে বিজয় নগর কাকরাইল সড়কের দিকে দেয়া হয়। এতে ওই সড়কটিতে অতিরিক্ত যানবাহনের চাপে প্রচন্ড যানজট লেগে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।‌ এভাবে ঘোষণা ছাড়াই সড়কটি বন্ধ করে দেয় বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে অসংখ্য যাত্রী। ‌

কল্যাণপুরগামী একাধিক যাত্রী  বলেন, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া সড়ক বন্ধ করে সমাবেশ করার সংস্কৃতি পরিবর্তন হওয়া উচিত। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ওই সড়কটুকু পার হতে কয়েক ঘন্টা লেগে যাচ্ছে। নষ্ট হচ্ছে কর্মঘন্টা। তাই রাষ্ট্রের নীতিনির্ধারকদের বিষয়টি নিয়ে আরো ভাবার অনুরোধ জানান তারা। 

এদিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে শনিবার সকাল থেকে কয়েক হাজার নার্স সমাবেশে যোগ দিয়েছে। তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানান। এতে বাংলাদেশ নার্সিং এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তৃতা করেন।

এ বিষয়ে শাহবাগ থানায় পরিদর্শক (পেট্রোল) বুলবুল আহমেদ  বলেন, নার্সদের সমাবেশ কে কেন্দ্র করে পল্টন মোড় থেকে যানবাহনগুলোকে ডাইভার্সন করে কাকরাইল রুটের দিকে দেয়া হয়েছে। তারা বেলা একটা থেকে দেড়টার ভেতরে সড়ক ছেড়ে দিবে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাস্থ্য খাতে বেসরকারি মিডওয়াইফ-নার্সদের নীরব বিপ্লব
স্বাস্থ্য খাতে বেসরকারি মিডওয়াইফ-নার্সদের নীরব বিপ্লব
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার