• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে নববধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২০ নভেম্বর ২০২৫, ০৬:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীর সরকারি আলাওল কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নববধূ জান্নাতুল ফেরদৌস হত্যার প্রতিবাদে এবং মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বাঁশখালী প্রবাসী মানবকল্যাণ ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে পাইরাং দেলা মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিয়ার বাজার হয়ে বাঁশখালী থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আবার উপজেলা পরিষদ গেইট এলাকায় এসে মানববন্ধনে পরিণত হয়।

মানববন্ধন কর্মসূচিটি পরিষদের উপদেষ্টা জোবায়েরের সার্বিক সহযোগিতায় এবং ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মিনহাজ, হেলাল, আলমগীর, হেলাল উদ্দিন, বাঁশখালী হেফাজতে ইসলাম মহাসচিব মাওলানা মহিউদ্দিন খান জসিম, সাদ্দাম, বোরহান, শোয়াইব, হাবুব, আরসার, সিরাজ, ইউনুস, আতিকসহ বহু প্রবাসী পরিবারের সদস্য ও সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, “নববধূ জান্নাতুল ফেরদৌস হত্যার ৯ দিন অতিক্রম হলেও এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি—এটি অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।”

বক্তারা জানান—ঘটনার প্রধান আসামি শাহাব উদ্দিনসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার না করা হলে আগামী তিন দিনের মধ্যে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। একই সঙ্গে বাঁশখালী থানা ঘেরাওয়ের হুশিয়ারিও দেন তারা।

সমাবেশে বক্তারা বলেন—একটি নিরীহ পরিবারের মেয়েকে নির্মমভাবে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় দোষীরা যেই হোক না কেন, তদন্তের অগ্রগতি দৃশ্যমান করে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবিপ্রবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
পাবিপ্রবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
তানোরে জ্বালানি সঙ্কটে পাম্পে দীর্ঘ লাইন
তানোরে জ্বালানি সঙ্কটে পাম্পে দীর্ঘ লাইন
সাঘাটায় ২ ভিক্ষুক পেলো অটোভ্যান
সাঘাটায় ২ ভিক্ষুক পেলো অটোভ্যান