• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করে, তা আর কেউ করে না: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক    ১৯ নভেম্বর ২০২৫, ০১:২৩ পি.এম.
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ছবি: ভিওডি বাংলা

বিএনপি যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করে, অন্য কোনো দল সেভাবে করে না উল্লেখ করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, “বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন, সংবিধানের পরিবর্তন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ,স্বচ্ছ ও দায়বদ্ধ সংসদ প্রতিষ্ঠার জন্য কিন্তু বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে। আমরা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করি, দেশের অন্যান্য রাজনৈতিক দল কিন্তু মুক্তিযুদ্ধকে সেভাবে ধারন করতে পারে না।” 

বুধবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শামা ওবায়েদ বলেন, “বর্তমানের ভোটারের ৪০ ভাগের বয়স ৩০ বছরেরও কম। এই বিশাল সংখ্যক ভোটারের কাছে যাওয়ার একটি মুখ্য মাধ্যম হলো জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম।আমরা যদি এই তরুন প্রজন্মের পাশে থাকতে পারি, তাহলে তা নতুন বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখবে।” 

নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, “জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম সবসময় স্বকীয়তা ও স্বাতন্ত্র্যতা বজায় রাখে। আর এর জন্যই জেলা-উপজেলা পর্যায়ে প্রজন্ম স্বাধীনভাবে কাজ করতে পেরেছে। এই ধারা বজায় রাখতে হবে।”  

তিনি আরও বলেন, “দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে প্রজন্ম কখনো আপোষ করেনি। দেশের জাতীয় ইস্যুতে আঘাত করে, এমন প্রশ্নে জাতীয়তাবাদী প্রজন্ম দল সবসময় সরব ছিল। সুতরাং এই উপলব্ধি আপনাদের নিজে থেকেই আসতে হবে। জনগনের পাশে থেকে, মানুষের পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে।” 

সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরে সভাপতি ওবায়দূর রহমান অটল প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস