• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কেন্দুয়ার মাসকা ইউনিয়নে সরকারি গাছ কাটার অভিযোগ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি    ১৯ নভেম্বর ২০২৫, ১২:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিঘলী–আলমপুর সড়ক থেকে প্রায় ৪০–৫০টি সরকারি গাছ কাটার গুরুতর অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে কাটানো এসব গাছ অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন যানবাহনসহ জব্দ করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে দ্রুততার সঙ্গে গাছ সরিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। সন্দেহ হলে কয়েকজন পথচারী গাছবোঝাই যানটি থামিয়ে দেন। পরে তারা পরিবহনকারী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পান এবং গাছগুলো স্থানীয়ভাবে নিরাপদে সংরক্ষণ করেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পাওয়ার পর আমি সহকারী কমিশনার (ভূমি)–কে বিষয়টি অবহিত করি। তিনি গাছগুলো জব্দ করেছেন। আগামীকাল বুধবার সরেজমিন তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের প্রশ্ন, এত বিপুল সংখ্যক সরকারি গাছ কীভাবে কাটা হলো? কে বা কারা এ ঘটনার সঙ্গে যুক্ত? কোনো অনুমোদিত টেন্ডার বা দাপ্তরিক সিদ্ধান্ত ছিল কি না?

স্থানীয়রা আরো জানান, আমরা শুনেছি সরকারিভাবে রাস্তার গাছ কাটতে হলে বিধিবদ্ধ টেন্ডার প্রক্রিয়া, পরিবেশ অধিদপ্তর ও বনবিভাগের অনুমোদন লাগে। কিন্তু এই রাস্তায় গাছ কাটার আগে এসব নিয়ম মানা হয়েছে, এমন কোনো তথ্য আমাদের জানা নেই।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের দাবি, সরকারি সম্পদ রক্ষায় জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামের ইজ্জত রক্ষায় একক নির্বাচনে ইসলামী আন্দোলন
চরমোনাই পীর ইসলামের ইজ্জত রক্ষায় একক নির্বাচনে ইসলামী আন্দোলন
নাগরপুরে গণসংযোগ করলেন ডা. আব্দুল হামিদ
নাগরপুরে গণসংযোগ করলেন ডা. আব্দুল হামিদ
বিলুপ্তির পথে গ্রাম বাংলার ‘ঢেঁকি’
বিলুপ্তির পথে গ্রাম বাংলার ‘ঢেঁকি’