• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৪১ পি.এম.
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। সংগৃহীত ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এ বৈঠক হয়।

সাক্ষাৎকালে উপদেষ্টা জানান, বাংলাদেশ ও পাকিস্তানের বার্তা সংস্থার মধ্যে ইতোমধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের গণমাধ্যম খাতে উন্নয়ন ও সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন। পাকিস্তানের হাইকমিশনারও এ উদ্যোগকে স্বাগত জানান।

মাহফুজ আলম বলেন, দেশে টেলিভিশন সম্প্রচার ব্যবস্থার ডিজিটালাইজেশন প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সময় পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, “আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ যে দলকে নির্বাচিত করবে, পাকিস্তান সরকার সেই সিদ্ধান্তকে সম্মান জানাবে।”

উপদেষ্টা আরও জানান, বাংলাদেশের অনেক গবেষক ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তৎকালীন পূর্ব-পাকিস্তানের প্রতিদিনের আর্থসামাজিক ঘটনাবলি নিয়ে গবেষণা করতে আগ্রহী। এজন্য পাকিস্তানের আর্কাইভে সংরক্ষিত প্রাসঙ্গিক ডকুমেন্ট সংগ্রহে তিনি পাকিস্তানি হাইকমিশনের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে দুই দেশের আর্থসামাজিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। বৈঠকে পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফসিহ উল্লাহ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‎আমিরাতের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা
‎আমিরাতের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা
খালেদা জিয়ার আমলে মানুষ ভালো থাকায় বিএনপি ১৭ বছর ভুগছে
চিফ হুইপ: খালেদা জিয়ার আমলে মানুষ ভালো থাকায় বিএনপি ১৭ বছর ভুগছে
বাড্ডার বিএনপির নেতা কামরুল হত্যার রহস্য উদ্‌ঘাটন
ভিডিওতে দেখা মুঠোফোন দিল খুনির খোঁজ বাড্ডার বিএনপির নেতা কামরুল হত্যার রহস্য উদ্‌ঘাটন