• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পারিবারিক নির্যাতনের স্বীকার

ঝালকাঠির শিশু রাইসার পাশে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পারিবারিক নির্যাতনের স্বীকার ঝালকাঠির শিশু রাইসার পাশে দাঁড়িয়েছে বিএনপির "নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল"।

তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার শিশু রাইসার বর্তমান সামগ্রিক পরিস্থিতির খোঁজ নিতে তার বাসায় যান এই সেলের সদস্য ডা.মোঃ মোস্তাফিজুর রহমান, ডা. জাবির হাসান ও ডা. তানজিলা আক্তার। "নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল" এর কেন্দ্রীয় সমন্বয়কারী বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ রফিকূল ইসলাম শিশু রাইসার নানা-নানী ও খালার সাথে ভার্চুয়ালি কথা বলেন এবং যেকোনো প্রয়োজনে শিশু রাইসার পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এসময় শিশু রাইসার জন্য পরিবারের সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতের পোশাক, উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন সেলের সদস্যরা।

গত ১লা অক্টোবর ৪ বছর বয়সী মাতৃহারা শিশু রাইসাকে মারধরের অভিযোগ ওঠে তার পিতা ও সৎ মায়ের বিরুদ্ধে। শারীরিক আঘাতে তার মাথার হাড় ভেঙে যায় ও মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। ঐ সময় "নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল" এর ঝালকাঠির সদস্যরা শিশু রাইসাকে দেখতে যান ও তার চিকিৎসা সহায়তা প্রদান করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: জামায়াত আমির
ঢাকা মহানগর উত্তর বিএনপির যৌথ সভায় আমিনুল হক
ঢাকা মহানগর উত্তর বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত
ফাইল ছবি
বন্যা পরিস্থিতিতে এইচএসসি স্থগিতের দাবি ছাত্র অধিকার পরিষদের