• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

জয় বাংলা স্লোগান দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা ঠিক নয় : কাদের সিদ্দিকী

   ১৪ নভেম্বর ২০২৫, ০৫:৪৯ পি.এম.
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। ছবি-সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা কোনোভাবেই মানায় না। সরকার যেভাবে একপাক্ষিকভাবে কাজ করে যাচ্ছে, তা দেশের রাজনীতি ও সমাজের জন্য শুভ নয়।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি নিজ গ্রামে বড় ভাই সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে এজন্য ধন্যবাদ জানাই যে তিনি আমাদের আগেই অধ্যাপক ইউনূসকে চিনেছেন, আমরা অধ্যাপক ইউনূসকে চিনতে পারিনি। আমরা অনেক পরে চিনলাম। জয় বাংলা স্লোগান দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা ঠিক নয়। বঙ্গবন্ধুর ঘরবাড়ি ভাঙা ঠিক হয়নি। এটা প্রতিহতে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়নি, এটা তো একতরফা কাজ।

দুই-তিন মাস কিছু বিষয় মেনে নেওয়া যায়, কিন্তু পরবর্তীতে যেসব কর্মকাণ্ড চলছে তা সম্পূর্ণ একতরফা বলে মন্তব্য করেন কাদের সিদ্দিকী।

এ সময় সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু যদি নিহত না হতেন তাহলে ধারা তৈরি হতো। আজও দেশে ধারা তৈরি হয়নি। বাংলাদেশটা রাষ্ট্র গঠন হয়নি।কারণ কারোই রাষ্ট্র দর্শন নেই। দেশকে গড়তে হলে রাষ্ট্র চিন্তাকে পরিষ্কার করতে হবে।

এ সময় আব্দুল লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীকে সামনে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এলাকাবাসী। তাদের অনেককে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায়।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার