• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

দেশের উন্নয়নের স্বার্থে নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে : সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক    ১৪ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ পি.এম.
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমরা অনেকেই শিক্ষিত হই, কিন্তু সুশিক্ষিত হই না। ভালো রেজাল্ট করি, ভালো জিপিএ পেয়ে উত্তীর্ণ হই, ইউনিভার্সিটিতে ভালো করি, পিএইচডি করি, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করি, কিন্তু কারও কারও মাঝে নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে সাবেক ক্যাডেটদের তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, আমাদেরকে দেশের জন্য কাজ করতে হবে, যাদের টাকায় আমরাও বেতনভুক্ত, পড়াশোনা করেছি, পড়াশোনা করছি, করে যাচ্ছি। তাদের জন্য আমাদের কাজ করতে হবে।

সেনাপ্রধান বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। দেশের উন্নয়নের স্বার্থে নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব, জয়পুরহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল, সেনা প্রধানের স্ত্রী কমলিকা জামান, প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা ছাড়াও বিভিন্ন স্তরের সেনা কর্মকর্তা ও ক্যাডেট কলেজের শিক্ষক-কর্মকর্তারা।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল