• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কেন্দুয়ায় পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি    ১১ নভেম্বর ২০২৫, ০২:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামে পানিতে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জালালপুর গ্রামের জুয়েল মিয়ার তিন বছরের পুত্র ইমরান মিয়া, মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে খেলার সময় সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায়।

কিছুক্ষণ পর তাকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে থেকে  শিশুটিকে উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্যাংকির লক ভেঙে যুবদল নেতার ১৩ লিটার পেট্রল চুরি
ট্যাংকির লক ভেঙে যুবদল নেতার ১৩ লিটার পেট্রল চুরি
বাসুদেব ইউনিয়ন ভাঙার প্রস্তাবের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ
বাসুদেব ইউনিয়ন ভাঙার প্রস্তাবের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ ৩-এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত
ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ ৩-এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত