• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উপদেষ্টারা আমাদের হাতে লাড্ডু ধরিয়ে দিয়েছে: পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক    ৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমানে অর্থ উপদেষ্টা থেকে শুরু করে যারা উপদেষ্টা হয়েছেন, আমরা তাদের ওপর অনেক আস্থা রেখে এ সরকারে বসিয়েছিলাম। কিন্তু তারা আমাদের হাতে লাড্ডু ধরিয়ে দিয়েছেন। আমরা কী আপনাদের ওপর এই আস্থা রেখেছিলাম? সমাজের যারা এখনও জ্যেষ্ঠজন রয়েছেন আমরা তাদের সম্মান করি। কিন্তু আপনাদের আমি আগে বলেছিলাম, আপনাদের ঘিলু পরিস্কার করতে হবে। আপনারা এতো পড়াশোনা করলেন, এতা কিছু করলেন বাংলাদেশের বিরুদ্ধে আপনারা কেন কাজ করছেন। এটা খুবই দুঃখজনক ব্যাপার।

রোববার (০৯ নভেম্বর) জুলাই সনদ বাস্তবায়ন ‘পথরেখা’ শিরোনামে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে এনসিপি সমর্থিত ন্যাশনাল ল'ইয়ার্স অ্যালায়েন্স। এনসিপির শীর্ষ নেতাদের পাশাপাশি এতে অংশ নেন অন্যান্য দলের প্রতিনিধিরাও। এ অনুষ্ঠাানে অংশ নিয়ে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুউদ্দীন পাটওয়ারী বলেন, সংস্কারের মাধ্যমে রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আনতে না পারলে ভবিষ্যতে উপদেষ্টা পরিষদের সবাইকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

পাটওয়ারী বলেন, ‘২০০১ থেকে ২০০৬― বাংলাদেশের এমন কোনো জগৎ ছিলো না যেখানে দুর্নীতি হয়নি। হাওয়া ভবন তৈরি করা হয়েছিলো। যে লোকগুলো হাওয়া ভবনে ছিলো, পিএস ছিলো, টাকার বান্ডিলগুলো সামলেছে― তারা আজকে মনোনয়ন পেয়ে বলতেছে, আমি জুলাই সনদ বলে কিছু বুঝি না, নতুন বাংলাদেশ বলে কিছু বুঝি না।’

তিনি বলেন, অর্থনৈতিকভাবে আমরা বিপর্যস্ত। রাষ্ট্রের টাকা গত ১৫ বছরে লুটেরারা ব্যাংক ও শেয়ার মার্কেটের মাধ্যমে লুট করে খেয়েছে। এই সকল টাকা দেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছে আর এগুলোর নব্য পাহারাদার সেজেছে বিএনপি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস