• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

‘অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নিক বিসিবি’: মাশরাফি

স্পোর্টস ডেস্ক    ৭ নভেম্বর ২০২৫, ০৬:৪২ পি.এম.
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। ছবি: কোলাজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন।

এই অভিযোগ প্রকাশের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তারা অভিযোগের বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
তিনি আশা প্রকাশ করেছেন, বিসিবির তদন্ত কমিটি সম্পূর্ণ প্রভাবমুক্তভাবে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাশরাফি লেখেন—

“বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে বলে আশা করি। তদন্ত কমিটি প্রভাবমুক্তভাবে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়।”

মাশরাফি আরও বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেন সবার জন্য নিরাপদ হয়, সেটিই এখন সময়ের দাবি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার