• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

রাউজানে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি    ৬ নভেম্বর ২০২৫, ১০:২২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ায় এ সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হন। 

গুলিবিদ্ধরা হলেন-সোহেল, রুবেল, খোরশেদ, ঈসমাইল ও সুমন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত সবাই বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে বিএনপির একটি সভা শেষে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর গুলি চালায়। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চমেক হাসপাতালে কর্মরত এক পুলিশ কর্মকর্তা জানান, রাত সাড়ে ১২টার দিকে রাউজান থেকে পাঁচজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাউজান থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, “সন্ত্রাসীরা গুলি করেছে শুনে ওসি স্যার ঘটনাস্থলে গেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুলির কারণ খতিয়ে দেখা হচ্ছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার