• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

আতঙ্কে কমলনগরবাসী

চুরি ডাকাতি থামাতে ব্যর্থ পুলিশ-প্রশাসন

কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি    ৪ নভেম্বর ২০২৫, ০৭:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে চুরি, ডাকাতি, ধর্ষণ ও কিশোরগ্যাংয়ের তাণ্ডবে নাজেহাল সাধারণ মানুষ। প্রতিদিনই উপজেলার কোথাও না কোথাও ঘটছে চুরি-ডাকাতির ঘটনা। কিন্তু এসব অপরাধ দমনে প্রশাসনের তেমন কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, পুলিশের উদাসীনতা ও প্রশাসনের অবহেলার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। থানায় অভিযোগ দিলেও বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হয় না। গ্রেফতারকৃত কয়েকজন বাদে অধিকাংশ অপরাধী এখনো ধরাছোঁয়ার বাইরে। এতে জনগণের মধ্যে ভয়, ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।

উপজেলার চরকাদিরা, হাজিরহাট, চর লরেন্স, চরফলকন, চরমার্টিন ও তোরাবগঞ্জসহ বিভিন্ন এলাকায় প্রায় নিয়মিত চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। কোথাও গরু চুরি, কোথাও প্রবাসীর বাড়িতে লুটপাট, আবার কোথাও ধর্ষণের মতো জঘন্য অপরাধের খবর পাওয়া যাচ্ছে।  

মুলুভীরটেকের এমরান বলেন, এখন রাতে ঘুমাতে ভয় লাগে। চুরি, ডাকাতি, ধর্ষণ সবকিছুই বাড়ছে, কিন্তু প্রশাসন চুপ।

আরেক বাসিন্দা মাস্টার আনোয়ার মঞ্জু বলেন, থানায় অভিযোগ দিয়েও কোনো ফল পাই না। পুলিশ শুধু আশ্বাস দেয়, কিন্তু অপরাধীরা ধরা পড়ে না। 

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, কিছু চুরি-ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ সাথে সাথে ব্যবস্থাও নিচ্ছে। থানায় আসা অভিযোগগুলো গ্রহন করে বেশ কিছু অপরাধী গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্য অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।

তবে এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের অবহেলা, দালালচক্রের প্রভাব ও পুলিশের ধীরগতির তদন্তের কারণেই কমলনগরে অপরাধ কমছে না, বরং দিন দিন আরও বেড়ে যাচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার