• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেত্রকোণায় অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

ময়মনসিংহ প্রতিনিধি    ৩১ অক্টোবর ২০২৫, ১১:৪৫ এ.এম.
নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে অটোরিকশা দুমড়েমুচড়ে যায়-ছবি ভিওডি বাংলা

নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ময়মনসিংহ কোতোয়ালি থানার চায়না মোড় এলাকার আব্দুল জলিল (৪৫) এবং নেত্রকোণা সদর উপজেলার আসাদআটি গ্রামের শহীদ মিয়া (৪২)।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী অটোরিকশাটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হন।

গুরুতর আহত তিন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে একজনকে নেত্রকোণা সদর হাসপাতালে এবং বাকি দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মরদেহ দু’টি উদ্ধার করে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কান্তি সরকার জানান, নিহত চালক জলিল ময়মনসিংহের শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকার বাসিন্দা। যাত্রী নিয়ে নেত্রকোণার পথে থাকাকালীন দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করতোয়া নদী থেকে ৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
করতোয়া নদী থেকে ৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
সাতক্ষীরার কাকবাসিয়ায় বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন
সাতক্ষীরার কাকবাসিয়ায় বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন
রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ
রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ