• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি সেবক হিসেবে দেশ পরিচালনা করতে চায়: মিলন

রাজশাহী ব্যুরো    ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

তৃতীয় বিশ্বের বিশ্বায়নের যুগের উন্নয়নশীল দেশ  বাংলাদেশ। এই বাংলাদেশের আগামীর কর্ণধার হচ্ছে বর্তমান শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা হচ্ছে দক্ষ সংগঠক। এই দক্ষ সংগঠকরাই আন্দোলন শুরু করে খুনি হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে। তাদের এই আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে অভিভাবক ও সাধারণ জনগণ মাঠে নেমে স্বৈরাচার হাসিনাকে বিদায় করেছিলো।

বৃহস্পতিবার সকাল ১০টায় নওহাটা পৌরসভার নওহাটা মহিলা কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে.এইচ রানা শেখ এর আয়োজনে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক  মিলন এই কথাগুলো বলেন।  

তিনি বলেন, আজ যারা তোমরা শিক্ষার্থী আগামীতে তোমরা দেশের হাল ধরবে। কেউ রাজনীতি করবে। তিনি বলেন, মেয়েরা আজ অনেক এগিয়ে গেছে। তারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অনেক আগেই বলেছিলেন যদি পরিবারে একটি কন্যা সন্তান জন্ম নেয় তাহলে বাড়ি আঙ্গিনায় কিংবা পতিত স্থানে একটি সেগুন গাছ রোপন করতে। সেই পরামর্শ এখনো তিনি দিয়ে যান বলে উল্লেখ করেন তিনি।
 
তিনি আরো বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের হাতে বেহেস্তের টিকিট তুলে দিয়ে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করছে।  শুধু তাইনয় তারা নানা ধরনের অফার দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। ঐ সকল ভন্ড ও প্রতারক দলের কোন কথায় কান না দিয়ে ধানের শীষে ভোট প্রদানের জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি। কারণ বিএনপি শাসক  নয় সেবক হিসেবে দেশের সেবা করতে চান। তিনি আরো বলেন বিএনপি যুবদলের মাধ্যমে দেশে এবার এক কোটি বৃক্ষরোপন কর্মসূচীর পরিকল্পনা নিয়ে কাজ করছে। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের হাতে একটি গাছের চারা তুলেদেন। শেষে অত্র কলেজের শিক্ষার্থীদের সঙ্গে করে কলেজ মাঠে দুইটি গাছের চারা রোপন করেন। 

রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে.এইচ রানা শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর সাবেক মেয়র ও জেলা বিএনপি’র সদস্য শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম রফিক, মহানগর বিএনপি’র অন্তর্গত ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শহীদ হাজী, নওহাটা পৌর ১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবজাল হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ড. মোজাফ্ফর হোসেন মুকুল, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা, যুবদল নেতা আবজাল পাটোয়ারী ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামীম। এছাড়াও অত্র কলেজেল প্রভাষক ও শিক্ষার্থীবৃন্দ এবং বিএনপি, অঙ্গ ও সহযোাগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করতোয়া নদী থেকে ৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
করতোয়া নদী থেকে ৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
সাতক্ষীরার কাকবাসিয়ায় বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন
সাতক্ষীরার কাকবাসিয়ায় বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন
রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ
রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ