• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তরুণ সমাজে ভয়াবহ সমস্যা মাদক, সমাধান খেলাধুলা: শেখ বশিরউদ্দীন

নিজস্ব প্রতিবেদক    ৩০ অক্টোবর ২০২৫, ০২:৩৬ পি.এম.
ধানমন্ডিতে ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বর্তমান সময়ে তরুণ সমাজের জন্য মাদক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এই ভয়াবহতা থেকে তরুণদের রক্ষা করতে খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধি সবচেয়ে কার্যকর উপায় হতে পারে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, “তরুণদের খেলাধুলায় বেশি করে মনোনিবেশ করতে হবে। এজন্য পর্যাপ্ত খেলার মাঠ ও অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি।” 

তিনি আরও বলেন, “খেলাধুলা জীবন উপভোগের অন্যতম মাধ্যম। এটি আমাদের নেতৃত্ব দেওয়া শেখায়, অধ্যাবসায় ও সহনশীলতা বাড়ায় এবং হার-জিত মেনে নেওয়ার মানসিকতা গড়ে তোলে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানবিকতা, সমন্বয় ও বিকেন্দ্রীকরণেই টেকসই হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা: ডিএসসিসি প্রশাসক
মানবিকতা, সমন্বয় ও বিকেন্দ্রীকরণেই টেকসই হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা: ডিএসসিসি প্রশাসক
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: প্রতিমন্ত্রী আমিনুল
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: প্রতিমন্ত্রী আমিনুল
আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া