• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩০ অক্টোবর ২০২৫, ১১:৩৪ এ.এম.
শেয়ার করুন 0
শ্রেণিকক্ষে পাঠদানরত এক শিক্ষিকা। প্রতীকী ছবি
শ্রেণিকক্ষে পাঠদানরত এক শিক্ষিকা। প্রতীকী ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের জন্য এসেছে বড় সুখবর। পরিচালন বাজেটের আওতায় তাদের বেতন-ভাতা ও প্রশাসনিক ব্যয় নির্বাহে ১৩২ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

এই বরাদ্দ থেকে বিদ্যালয়ের ইন্টারনেট বিল, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শিক্ষকদের ভ্রমণ খরচ মেটানো হবে বলে জানানো হয়েছে। তবে অব্যয়িত অর্থ ২০২৬ সালের ৩১ মের মধ্যে ফেরত দিতে হবে।

বুধবার (২৯ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ ও রাজস্ব বিভাগের উপ-পরিচালক (সেকশন-২) মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে- ইন্টারনেট, ফ্যাক্স, টেলেক্স খাতে বরাদ্দকৃত অর্থ থেকে মাসিক ১ হাজার টাকা হারে ইন্টারনেট বিল, পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে বরাদ্দকৃত অর্থ থেকে মাসিক ৫০০ টাকা ব্যয় করতে হবে।

এছাড়া, যেসব শিক্ষক মাসিক সমন্বয় সভায় অংশ নেন বা সরকারি কাজে বিভিন্ন স্থানে ভ্রমণ করেন, তারা সরকারি বিধি মোতাবেক ভ্রমণ ব্যয়ের প্রাপ্য হবেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে পরিচালন বাজেটের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য সংযুক্ত বিভাজন মোতাবেক ১৩২ কোটি ৪৩ লাখ ৬৯ হাজার ২০০ টাকা সংশ্লিষ্ট ইউপিইও বা টিপিইও বরাবর বরাদ্দ ও মঞ্জুর করা হলো।

বরাদ্দকৃত অর্থ সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে এবং যে কোনো অনিয়মিত ব্যয়ের দায় সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তার ব্যক্তিগত দায়িত্বে পড়বে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত
দুই বিশ্ববিদ্যালয়ের শীর্ষ তিন পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা
অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু
কুড়িকৃবির উপ-উপাচার্য হলেন ড. নূর মহল আখতার বানু