• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে—সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক    ২৮ অক্টোবর ২০২৫, ০৭:১৩ পি.এম.
সাংবাদিকদের কথা বলছেন সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে অনৈক্য তৈরির চেষ্টা করেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “সুপারিশের মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় ঐক্য নয়, বরং জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা গ্রহণ করেছে। এ জন্য তাদের ধন্যবাদ।”

তিনি আরও বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন নিজেকে নিষ্কৃতি দেওয়ার জন্যই কিছু সুপারিশ করে কার্যক্রম শেষ করতে চেয়েছে। আমরা আশা করি, উপদেষ্টা পরিষদ ও সরকার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবে এবং সাংবিধানিক ভিত্তিতে কোনো প্রক্রিয়া গ্রহণ করবে।”

বিএনপি নেতা বলেন, “জুলাই জাতীয় সনদের ৮৪টি দফায় আমাদের ও অন্যান্য দলের কিছু ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ ছিল। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে—যদি কোনো দল নির্বাচনে ম্যান্ডেট পায়, তবে তারা নিজেদের ইশতেহারে উল্লিখিত সেই নীতিগুলো বাস্তবায়ন করতে পারবে। কিন্তু আজ যে সংযুক্তি দেওয়া হয়েছে সুপারিশমালার সঙ্গে, সেখানে কোনো ‘নোট অব ডিসেন্ট’-এর উল্লেখই নেই, যা অত্যন্ত বিস্ময়কর।”

ভিওডি বাংলা/ অরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস