• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

মাদারীপুর প্রতিনিধি    ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক আফছানা বিলকিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় নবাগত জেলা প্রশাসক আফছানা বিলকিস বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। আমি বিশ্বাস করি, প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করলে মাদারীপুর জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সমস্যা, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধেও সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি চাই, আপনারা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী,এবং পাচ উপজেলার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত