• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

সিরাজগঞ্জ জেলা কারাগারে আ.লীগের নেতা বাচ্চুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি    ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জ জেলা কারাগারে থাকা এনায়েতপুর থানা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৮০) মারা গেছেন। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে অসুস্থ অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আহমদ মোস্তফা খান বাচ্চু সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর দরবার শরীফ এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয়ভাবে প্রভাবশালী রাজনীতিক হিসেবেও পরিচিত ছিলেন।

সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার এস. এম. কামরুজ্জামান জানান, আহমদ মোস্তফা খান বাচ্চু গত ২৪ এপ্রিল থেকে কারাগারে বন্দি ছিলেন। মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সকাল ১০টা ৫ মিনিটে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কর্তব্যরত অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে আহমদ মোস্তফা খান বাচ্চুর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বর্তমানে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কারাগার সূত্রে জানা গেছে, জুলাই মাসে সরকারবিরোধী আন্দোলনের সময় এনায়েতপুর থানা এলাকায় সংঘটিত সহিংসতার ঘটনায় থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যা মামলাসহ চারটি হত্যা মামলার আসামি ছিলেন আহমদ মোস্তফা খান বাচ্চু। এসব মামলায় তিনি দীর্ঘদিন কারাভোগ করছিলেন।

এনায়েতপুর ও চৌহালী এলাকায় তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক সহকর্মী ও অনুসারীরা হাসপাতাল ও বাড়িতে ভিড় করেন। অনেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং পরিবার চাইলে নিজ গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার