• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের সর্ববৃহৎ পেট্রোকেমিক্যাল স্থাপনা ধ্বংসের দাবি ইসরায়েলের সম্পর্কের টানাপোড়েন কাটাতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এক রাতেই ইরানকে নিশ্চিহ্ন করা সম্ভব, মঙ্গলবারই হতে পারে সেই রাত আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ঢাকার বাসাবো এলাকায় অভিযান: ৬৫০ লিটার ডিজেল জব্দ ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনা বাড়ছে দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা ইরানকে কড়া হুশিয়ারি, বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের ইঙ্গিত ট্রাম্পের জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই: সাকিব আল হাসান

কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান অস্ত্র ও গুলিসহ আটক

সাতক্ষীরা প্রতিনিধি    ২৭ অক্টোবর ২০২৫, ০২:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সুন্দরবনের কুখ্যাত ডাকাতচক্র  রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্টগার্ড। রোববার (২৬ অক্টোবর) সুন্দরবনের শিবসা নদীর সংলগ্ন কালাবগি এলাকা থেকে তাকে আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নজরুল শেখকে (৪৮) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি একনলা বন্দুক ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটক নজরুল শেখ বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘রাঙ্গা বাহিনী দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, চাঁদাবাজি ও জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। গোপন সূত্রে জানা যায়, তারা কালাবগি এলাকায় নতুন করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সময় অভিযান চালিয়ে বাহিনীর প্রধানকে আটক করা হয়।’

তিনি আরও জানান, গত ৩১ জুলাই এই বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি ও বনবাড়ি রিসোর্টে চাঁদার দাবিতে চিঠি পাঠায়। এর পর থেকেই কোস্টগার্ড তাদের ধরতে অভিযান শুরু করে।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর কোস্টগার্ডের আরেক অভিযানে মুক্তিপণের দাবিতে অপহৃত চার জেলেকে উদ্ধার ও রাঙ্গা বাহিনীর দুই সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়। আটক নজরুল শেখের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে কোস্টগার্ড সূত্রে জানা গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভৈরবে চার ঘণ্টা তাণ্ডব, ভাঙচুর মসজিদ ও দোকানপাট
ভৈরবে চার ঘণ্টা তাণ্ডব, ভাঙচুর মসজিদ ও দোকানপাট
করতোয়া নদী থেকে ৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
করতোয়া নদী থেকে ৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
সাতক্ষীরার কাকবাসিয়ায় বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন
সাতক্ষীরার কাকবাসিয়ায় বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন