• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৬ অক্টোবর ২০২৫, ১১:০৮ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কার্যক্রমের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে পাংশা উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচির মাধ্যমে সরিষা, গম, শীতকালীন পেয়াজ, মসুর, খেসারী, সূর্যমুখী ও চিনাবাদাম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট ৪১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পাংশাউপজেলা নির্বাহী অফিসার এস. এম. আবু দারদা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের সচেতন ও আধুনিক পদ্ধতিতে চাষাবাদের প্রতি উদ্বুদ্ধকরণ এবং উৎপাদন বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে কৃষি অফিস সূত্রে জানা যায়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেঁয়াজ চাষ করে এবার লোকসানে রাজশাহীর চাষীরা
পেঁয়াজ চাষ করে এবার লোকসানে রাজশাহীর চাষীরা
আব্দুল গফুরের হাতে বেঁচে আছে বিলীন হওয়া বেতশিল্প
আব্দুল গফুরের হাতে বেঁচে আছে বিলীন হওয়া বেতশিল্প
১ দিন পর ফিরে ফেলেন ভাইরাল তাজুর ফেসবুক পেইজ
১ দিন পর ফিরে ফেলেন ভাইরাল তাজুর ফেসবুক পেইজ