• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

কমলনগরে মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি    ২৪ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের মুলুভীরটেক এলাকায় আজ (শুক্রবার) দুপুরে স্থানীয় জনগণ এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন  এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ। তারা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী পতিতালয়ের সর্দার জাহানারা ওরফে জাইন্না মেম্বার এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি ও হয়রানির মাধ্যমে দীর্ঘদিন ধরে দমন করে আসছেন। সম্প্রতি তিনি নিজের অপকর্ম ঢাকতে ও নিরীহ মানুষদের চুপ করাতে সাজানো মামলা করেছেন বলে এলাকাবাসীর দাবি।

মানববন্ধনে বক্তারা বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও সাজানো মামলা। নিরীহ ও সৎ মানুষদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ভয় দেখিয়ে এলাকা নিয়ন্ত্রণে রাখার অপচেষ্টা চলছে।

তারা আরও অভিযোগ করেন, প্রায় দুই যুগ ধরে এই নারী পতিতাবৃত্তি, চাঁদাবাজি, ও নৈতিক অবক্ষয়ের মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করে চলেছেন, অথচ প্রশাসন এখনো তাঁর বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

বক্তারা প্রশাসনের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করে বলেন, একজন নারী প্রকাশ্যে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে এলাকা অশান্ত করে তুলছেন, অথচ তাঁর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়া সত্যিই দুঃখজনক ও লজ্জাজনক।

এদিকে গত রবিবার সকালে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী পতিতা সর্দার জাইন্না মেম্বারের বাড়িতে গিয়ে পতিতালয় বন্ধ করে দেয়। এসময় এক তরুণীকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়। জাইন্না মেম্বার ও তার সহযোগীরা পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

পতিতালয় বন্ধের কয়েক ঘণ্টা পরে ওই বাড়ি রহস্যজনকভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, ঘটনাটি ছিল পরিকল্পিত। নিজেদের অপরাধ আড়াল ও নিরীহ মানুষকে ফাঁসানোর উদ্দেশ্যে জাইন্না মেম্বার নিজেই ঘটনাটি ঘটিয়েছেন।

এই ঘটনার তিন দিন পর জাহানারা বেগম ওরফে জাইন্না মেম্বার  ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩৫ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। স্থানীয়রা এটিকে সম্পূর্ণ সাজানো মামলা ও প্রতিশোধমূলক পদক্ষেপ বলে দাবি করছেন।

মামলার আসামি আজগর হোসেন বলেন, "আমি কিছুই জানি না, তবুও আমাকে ১ নম্বর আসামি বানানো হয়েছে। এটি নিছক ষড়যন্ত্র।"

আরেক অভিযুক্ত ইস্রাফিল হোসেন জানান, "ঘটনার সময় আমি করুণানগর বাজারে ছিলাম, ব্যক্তিগত শত্রুতার জেরে সাজানো সাক্ষী লম্বা ইসমাইল আমাদের পরিবারকে মামলায় জড়ায়।"

সচেতন মহল মনে করেন, এ ধরনের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানানো যদি যুব সমাজের জন্য মামলার ভয় ও হামলার আশঙ্কা বয়ে আনে, তাহলে ভবিষ্যতে কেউ আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহস পাবে না। এতে সমাজে অন্যায়, অবিচার ও অনৈতিকতার বিস্তার আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার