• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৭ দিনে যৌথ অভিযানে গ্রেপ্তার ১৫১: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক    ২৪ অক্টোবর ২০২৫, ১০:০১ এ.এম.
দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযান-ছবি সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে গত সাত দিনে ১৫১ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। এর অংশ হিসেবে গত ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক যৌথ অভিযান পরিচালনা করে।

এই অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৩টি কার্তুজ, ৩৫টি ককটেল, দেশি-বিদেশি মাদকদ্রব্য, ধারালো অস্ত্র, নগদ অর্থ ও মোবাইলফোনসহ চোরাই মালামাল উদ্ধার করা হয়।

আইএসপিআর আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি অগ্নিনির্বাপণে সহায়তা এবং শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রাখছে।

আইএসপিআর জানিয়েছে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিতে সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মন্ত্রিপরিষদে আসছে ৫ নতুন মুখ, আছে দপ্তর পুনর্বণ্টনের সম্ভবনাও
মন্ত্রিপরিষদে আসছে ৫ নতুন মুখ, আছে দপ্তর পুনর্বণ্টনের সম্ভবনাও
বিএনপিই প্রথম শাপলা হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি দেয়: তথ্যমন্ত্রী
বিএনপিই প্রথম শাপলা হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি দেয়: তথ্যমন্ত্রী
দেশব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন শুরু
দেশব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন শুরু