• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আওয়ামী বিরোধী আন্দোলনে বেশি হতাহত বিএনপির নেতা-কর্মী : বুলু

নিজস্ব প্রতিবেদক    ২০ অক্টোবর ২০২৫, ০২:৩৬ পি.এম.
সাবেক মন্ত্রী বরকত উল্লাহ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপি নেতা-কর্মীরা। যারা একাত্তর ও ৩০ লাখ শহীদের রক্ত অস্বীকার করে, চব্বিশের গণঅভ্যুত্থানকে বিপ্লব বলে পাঁচ আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা এবং নতুন সংবিধানের কথা বলে তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে।

রোববার (১৯ অক্টোবর) নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দুই শহীদ যোদ্ধা আবদুল কাইয়ুম আহাদ ও আসিফ হোসেনের কবর জিয়ারতের পর সাংবাদিকদের বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন। 

বিএনপি নেতা বলেন, যারা ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং বাহাত্তরের সংবিধানকে অস্বীকার করে তাদের বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার নেই। এমনকি তাদের ভোট চাওয়ারও অধিকার নেই। পিআর পদ্ধতির কথা বলে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচন ব্যাহত করতে চায়, তাদের উদ্দেশ্য অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করা।

আইনশৃঙ্খলার পরিস্থিতিসহ সম্প্রতি কয়েকটি বড় আগুনের ঘটনা সম্পর্কে বরকত উল্লাহ বুলু বলেন, ভূ-রাজনীতির কারণে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।

এসময় উপস্থিত ছিলেন বরকত উল্লাহ বুলুর স্ত্রী বিএনপি নেত্রী শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস