• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাকিস্তান-আফগান সীমান্তে আত্মঘাতী হামলা, নিহত ৭ সেনা

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ অক্টোবর ২০২৫, ০৩:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে একটি সামরিক ক্যাম্পে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে পাকিস্তান সেনাবাহিনীর অন্তত ৭ সদস্য নিহত ও ১৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেশী আফগানিস্তনের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের পর অস্থায়ী যুদ্ধবরতির শেষ দিনে এ হামলার ঘটনা ঘটলো।
 
পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, একজন জঙ্গি বিস্ফোরক ভর্তি গাড়ি একটি সামরিক শিবির হিসেবে ব্যবহার করা একটি দুর্গের প্রাচীরে আঘাত করে। এ সময় অন্য দুজন ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা নিহত হয়।

এদিকে পাল্টাপাল্টি সংঘর্ষের পর শুক্রবার সন্ধ্যা ৬টায় অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে বোমা নিষ্ক্রিয়ের সময় ১৪ সেনা নিহত
ইরানে বোমা নিষ্ক্রিয়ের সময় ১৪ সেনা নিহত
মধ্যপ্রাচ্য ছাড়ল যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড
মধ্যপ্রাচ্য ছাড়ল যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড
ইরানের নতুন প্রস্তাব, জবাবে যা বললো যুক্তরাষ্ট্র
ইরানের নতুন প্রস্তাব, জবাবে যা বললো যুক্তরাষ্ট্র