• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

বিক্ষোভের মুখে জুলাই সনদের পঞ্চম দফায় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক    ১৭ অক্টোবর ২০২৫, ০৩:২০ পি.এম.
সংগৃহীত ছবি

জুলাই যোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। শুক্রবার (১৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন এ তথ্য জানায়।

সংশোধিত অঙ্গীকারনামা অনুযায়ী, গণঅভ্যুত্থানপূর্ব ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে নিহত ও আহতদের বিচার, রাষ্ট্রীয় মর্যাদা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে।

শুক্রবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই অনুষ্ঠানের মঞ্চে এসে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে পঞ্চম দফায় প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে।”

তিনি সংশোধিত ভাষ্য পাঠ করে শোনান: ‘গণঅভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকারদের এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের বিচার করা হবে। শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, আহত জুলাই বীরদের ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ও আইনগত দায়মুক্তি নিশ্চিত করা হবে।’

কমিশনের সহ-সভাপতি আরও বলেন, ‘অঙ্গীকারনামার বাস্তবায়ন বিষয়ে সরকারকে সুস্পষ্টভাবে প্রস্তাব দেওয়া হবে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের কোনও মতবিরোধ নেই।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং ঐকমত্য প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল