• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

ঐতিহাসিক লালবাগ কেল্লায় হলো ট্রফি উন্মোচন

ক্রীড়া প্রতিবেদক    ১৭ অক্টোবর ২০২৫, ১২:৪৯ পি.এম.
ঐতিহাসিক লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হলো ট্রফি উন্মোচন। সংগৃহীত ছবি

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের সূচনা হতে যাচ্ছে শনিবার (১৮ অক্টোবর)। সিরিজ শুরুর একদিন আগে শুক্রবার সকালে ঐতিহাসিক লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হলো ট্রফি উন্মোচন অনুষ্ঠান।

ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনাটির ভেতরে, পরীবিবির মাজারের সামনে ট্রফি হাতে দাঁড়ান দুই অধিনায়ক—বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। ঐতিহ্যবাহী পরিবেশে আয়োজিত এই ফটোসেশন শেষে মিরাজ যোগ দেন জাতীয় দলের অনুশীলনে, আর হোপ ফিরে যান টিম হোটেলে।

শনিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দীর্ঘ বিরতির পর আবারও এই মাঠে ফিরছে ওয়ানডে ক্রিকেট—শেষবার এখানে ৫০ ওভারের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে।

সিরিজটি বাংলাদেশের জন্য বিশেষ অর্থবহ। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩-০ ব্যবধানে হারের তিক্ত স্মৃতি পুষে রেখেছে টাইগাররা। এবার ঘরের মাঠে প্রতিশোধের মিশন নিয়ে নামছে মিরাজের দল।

অন্যদিকে, পরিসংখ্যানে দুই দল সমানে সমান—এ পর্যন্ত মোট ১২টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে উভয় দলই জিতেছে ৬টি করে সিরিজ। ফলে শনিবার থেকে শুরু হওয়া এই লড়াই দুই দলের জন্যই “এগিয়ে যাওয়ার মিশন।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার