• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম ইপিজেডের আগুন

চট্টগ্রাম প্রতিনিধি    ১৭ অক্টোবর ২০২৫, ১০:১৫ এ.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় লাগা ভয়াবহ আগুন ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট নিরলস প্রচেষ্টার পর শুক্রবার (১৭ অক্টোবর) সকালে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সিইপিজেড ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির বলেন, “আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে, তবে সম্পূর্ণ নির্বাপণ এখনো হয়নি। ইউনিটগুলো ঘটনাস্থলে কাজ করে যাচ্ছে।” তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

আগুনের ঘটনায় বেপজা ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বেপজার ৫ সদস্যের কমিটি ৭ দিনের মধ্যে এবং ফায়ার সার্ভিসের কমিটি ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিইপিজেড এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুনের সূত্রপাত হয়। সাততলা ভবনের শীর্ষ তলার গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। রাতজুড়ে ভেতরে থেমে থেমে ছোট ছোট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

অ্যাডামস কারখানায় তোয়ালে ও ক্যাপ এবং জিহং মেডিকেল কারখানায় সার্জিক্যাল গাউন তৈরি করা হয়। আগুনে উভয় কারখানার গুদাম ও যন্ত্রপাতির ব্যাপক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড