• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ফল বদলানো হয়েছে’: জামায়াত আমির ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ গড়তে চার অগ্রাধিকার ডিএসসিসির প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন: অর্থমন্ত্রী রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেপ্তার দাবি নাহিদের পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা জাতীয় দায়িত্ব: প্রধানমন্ত্রী নিরাপত্তা ঝুঁকিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগ বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ইরানে মার্কিন হামলার আশঙ্কা, ইসরায়েলে এফ-২২ যুদ্ধবিমান মোতায়েন আমি পদত্যাগ করিনি, আমাকে রিমুভও করা হয়নি: গভর্নর

কেনিয়ায় বিরোধী নেতার মরদেহ গ্রহণে বিশৃঙ্খলা

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

কেনিয়ার নাইরোবির আন্তর্জাতিক বিমানবন্দরে বর্ষীয়ান বিরোধী নেতা রাইলা ওডিঙ্গার মরদেহ গ্রহণের সময় হাজারো শোকাহত জনতার ঢল নামায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মরদেহের আনুষ্ঠানিকতা চলাকালে জনতা বিমানবন্দরের এয়ারসাইড এলাকায় ঢুকে পড়ে, যা অনুষ্ঠান ও বিমানবন্দরের কার্যক্রমকে দুই ঘণ্টা বন্ধ রাখতে বাধ্য করে।

কেনিয়ার রাজনীতিতে কয়েক দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ওডিঙ্গা একসময় রাজনৈতিক বন্দি ছিলেন। তিনি পাঁচবার প্রেসিডেন্ট পদে ব্যর্থভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। বুধবার ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি মারা যান।

ওডিঙ্গার স্মরণে তার সমর্থকরা যখন রাস্তায় নেমে আসে, তখন প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এবং অন্যান্য কর্মকর্তারা সামরিক মর্যাদায় তার মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত হন।

রয়টার্সের একজন প্রতিবেদক ও ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমান থেকে কফিন নামানোর সময় বহু শোকাহত মানুষ-যাদের কেউ কেউ মোটরবাইকে ছিলেন এবং কেউ ডালপালা ও পতাকা নাড়াচ্ছিলেন-বিমানবন্দরের এয়ারসাইড এলাকায় ঢুকে পড়ে এবং অনুষ্ঠানের একটি অংশে বিঘ্ন ঘটায়।  

পরে জনতা বিমান থেকে কিছুটা পিছিয়ে যায়। তবে এই বিশৃঙ্খলার কারণে বিমানবন্দরের কার্যক্রম দুই ঘণ্টার জন্য স্থগিত রাখা হয়।

কিছু ওডিঙ্গা সমর্থক সংসদ ভবনের গেটের ওপর উঠে পড়ে, যেখানে সরকার তার মরদেহ সর্বসাধারণের দর্শনের জন্য রাখার পরিকল্পনা করেছিল। পরে তার দল জানায়, ওই স্থানের পরিবর্তে মরদেহ প্রদর্শনের আয়োজন করা হবে নাইরোবির একটি ক্রীড়া স্টেডিয়ামে।

যদিও ওডিঙ্গা মূলত বিরোধী নেতার ভূমিকায় পরিচিত ছিলেন। তিনি ২০০৮ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং গত বছর রুটোর সঙ্গে রাজনৈতিক চুক্তিও করেন- যা তার দীর্ঘ রাজনৈতিক জীবনে পরিবর্তনশীল জোটের আরেকটি অধ্যায়।

রাজনীতিতে বহু দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ওডিঙ্গা একসময় রাজনৈতিক বন্দি ছিলেন। ৮০ বছর বয়সে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি পাঁচবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং ২০০৮ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পশ্চিম কেনিয়ার লুয়ো জনগোষ্ঠীর মধ্যে তিনি গভীর জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

বিমানবন্দরে রাষ্ট্রপতি উইলিয়াম রুটো ও অন্যান্য কর্মকর্তারা সামরিক মর্যাদায় মরদেহ গ্রহণ করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে বিক্ষোভ-সম্পর্কিত মামলায় প্রথম মৃত্যুদণ্ড
ইরানে বিক্ষোভ-সম্পর্কিত মামলায় প্রথম মৃত্যুদণ্ড
ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর হলো ১০ শতাংশ হারে
ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর হলো ১০ শতাংশ হারে
অবশেষে চিকিৎসা পেলেন কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী
অবশেষে চিকিৎসা পেলেন কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী