• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

মাদাগাস্কারে সেনা অভ্যুত্থান, নির্বাচন স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ অক্টোবর ২০২৫, ০৫:১১ পি.এম.
মাদাগাস্কারে সেনাবাহিনীর ক্ষমতা দখল। সংগৃহীত ছবি

মাদাগাস্কারে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। তারা জানিয়েছে, আগামী দুই বছরের মধ্যে সাধারণ নির্বাচন হবে, তবে ততক্ষণ নির্বাচন কমিশনসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানী আন্তানানারিভোর প্রেসিডেনশিয়াল প্রাসাদের বাইরে দাঁড়িয়ে এসব ঘোষণা দেন ক্যাপসাট ইউনিটের নেতা কর্নেল মাইকেল র‌্যান্ড্রিয়ানিরিনা। অভিজাত এই সামরিক ইউনিট ২০০৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার ক্ষমতা সুসংহত করতে মুখ্য ভূমিকা রেখেছিল। কিন্তু এবার চলমান আন্দোলনের মুখে সরকারি আদেশ অমান্য করে সেনারা প্রেসিডেন্টের বিরুদ্ধে অবস্থান নেয়, ফলে পদত্যাগে বাধ্য হন রাজোয়েলিনা।

ক্যাপসাট ইউনিটের নেতা কর্নেল মাইকেল র‌্যান্ড্রিয়ানিরিনা বলেন, ‌‘প্রেসিডেন্ট রাজোয়েলিনা পদত্যাগের পথে বাধ্য হয়েছেন। “তরুণদের নেতৃত্বে আন্দোলনের দাবির প্রতি আমাদের সম্মান।’

রাজধানীতে হাজারো বিক্ষোভকারী ও সেনা পতাকা উল্লাস করছে। সাংবিধানিক আদালত র‌্যান্ড্রিয়ানিরিনাকে নতুন নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে প্রেসিডেন্টের কার্যালয় এখনও তাকে বৈধ প্রেসিডেন্ট বলছে।

দুই সপ্তাহ আগে পানি ও বিদ্যুৎ সংকট নিয়ে শুরু হওয়া আন্দোলন পরে সহিংসতায় রূপ নেয়। জাতিসংঘের হিসাবে বিক্ষোভে ২২ জন নিহত এবং শতাধিক আহত।

মাদাগাস্কার বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি; প্রায় ৭৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে।

সূত্র: বিবিসি

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক