• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

ফুটবলে নতুন ইতিহাস গড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক    ১৫ অক্টোবর ২০২৫, ০১:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

অনেকটা হেসেখেলে পুয়ের্তো রিকোকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। প্রীতি ম্যাচটি দিয়ে জাতীয় দলের একাদশে ফিরেছিলেন লিওনেল মেসি। প্রত্যাবর্তনের ম্যাচে যদিও গোল পাননি, দুটি অ্যাসিস্ট করেছেন। তাতেই আন্তর্জাতিক ফুটবলে নতুন ইতিহাস গড়লেন। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

মায়ামিতে হওয়া ম্যাচে মেসির পাস থেকেই দ্বিতীয় গোলটি করেন গঞ্জালো মন্টিয়েল। এরপর লাউতারো মার্টিনেজের গোলেও সহায়তা ছিল তার। এই দুই অ্যাসিস্টের সুবাদে আর্জেন্টিনার জার্সিতে তার মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৬০—যা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ।

এই রেকর্ডে নেইমার জুনিয়র (ব্রাজিল) ও ল্যান্ডন ডোনোভানকে (যুক্তরাষ্ট্র) পেছনে ফেলেছেন মেসি। দুজনেরই অ্যাসিস্ট সংখ্যা ৫৮। তাদের পরেই আছেন দুই হাঙ্গেরিয়ান কিংবদন্তি—শানদর কোকসিস (৫১) ও ফেরেঙ্ক পুসকাস (৫০)। আন্তর্জাতিক ফুটবলের এই তালিকায় আছেন বিশ্ব ফুটবলের ইতিহাসের প্রভাবশালী কিছু নাম।

অন্যদিকে ক্লাব ফুটবল মিলিয়ে এখন পর্যন্ত মেসির মোট অ্যাসিস্ট ৩৯৮। অর্থাৎ, মাত্র দুইটি অ্যাসিস্ট দূরেই আরেক বড় মাইলফলক— ৪০০। আগামী শনিবার ন্যাশভিলের বিপক্ষে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামলে হয়তো নতুন মাইলফলকও ছুঁয়ে ফেলতে পারেন আর্জেন্টাইন তারকা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার