• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কড়া হুঁশিয়ারি ইরানের ফেসবুকে পোস্ট, ২৮ বিচারককে কারণ দর্শানোর নোটিশ ইরানের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় বিমান হামলা পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রস্তাব ট্রাম্পের নজরে, যেকোনো সময় বড় ঘোষণা পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালাচ্ছে ইরান ট্রাম্পের আলটিমেটাম পেছানোর অনুরোধ পাকিস্তান প্রধানমন্ত্রীর ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে জাতিসংঘে চীন ও রাশিয়ার ভেটো

শাপলা প্রতীকের জন্য প্রয়োজনে রাস্তায় নামবে এনসিপি : সারজিস

ময়মনসিংহ প্রতিনিধি    ১৪ অক্টোবর ২০২৫, ০৯:১৮ পি.এম.
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সংগৃহীত ছবি

শাপলা প্রতীকের দাবিতে অনড় অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আইনগত বাধা না থাকায় নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারে। যদি শাপলা না দেয়, তবে তা এনসিপির প্রতি অন্যায় হবে। প্রয়োজনে শাপলা প্রতীকের দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নামবে এনসিপি।’

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সভায় সারজিস আলম আরও বলেন, ‘এনসিপি সংগঠনের সক্ষমতা বাড়াতে কাজ করছে। দলটি টাকার বিনিময়ে এমপি নমিনেশনের সংস্কৃতির বাইরে থাকবে।’

তিনি বলেন, এনসিপি বিশ্বাস করে জনগণের শক্তিই রাজনীতির আসল ভিত্তি, আর সেই শক্তিকে নিয়েই আগামী নির্বাচনে অংশ নেবে দলটি।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশেকীন আলম, জেলা সদস্য অ্যাডভোকেট এটিএম মাহবুব আলম, সদস্য ইকরাম এলাহী খান সাজুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশ গড়ার স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: আবদুস সালাম
দেশ গড়ার স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: আবদুস সালাম
বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি
বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি
দ্রুত কাউন্সিল চায় বিএনপি, বৈঠকে জোরালো আলোচনা
দ্রুত কাউন্সিল চায় বিএনপি, বৈঠকে জোরালো আলোচনা