• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বৈষম্য ও আগ্রাসন থেকে জাতির ‘সেফ এক্সিট’ দরকার: ফারুক ই আজম

  বরিশাল প্রতিনিধি
প্রকাশ:  ১২ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, বৈষম্য ও আধিপত্যবাদের আগ্রাসন থেকে দেশের জন্য একটি নিরাপদ সমাধান বা ‘সেফ এক্সিট’ দরকার। ব্যক্তিগতভাবে তিনি বলেন, “আমি দেশের জন্য যুদ্ধ করেছি। এই দেশ ছাড়ার জায়গা আমার নেই, আমাদের এখানেই থাকতে হবে।”

রোববার (১২ অক্টোবর) দুপুরে বরিশাল সদর গার্লস স্কুলে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফারুক ই আজম আরও বলেন, “এতকাল ধরে যে বৈষম্য ও আগ্রাসন ছিল, জনগণের অধিকার বঞ্চনার বিষয়গুলো থেকে জাতি যদি সেফ এক্সিট পায়, আমরা খুশি হব। এজন্য সবাই মিলে কাজ করছি।”

তিনি টিকাদান কর্মসূচি সম্পর্কে বলেন, “রোগ হওয়ার পর চিকিৎসা নয়, আগে থেকেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার নিরলসভাবে কাজ করছে। টাইফয়েডের মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে এই উদ্যোগ ঐতিহাসিক।”

দেশে প্রথমবারের মতো আজ রোববার  থেকে শুরু হয়েছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কার্যক্রম। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। জন্মসনদ না থাকলেও শিশুরা টিকা পাবেন।

বরিশাল বিভাগে প্রায় ২৬ লাখ ১৪ হাজার শিশুকে টিকার আওতায় আনা হবে। ১২-৩০ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানে এবং ১-১৩ নভেম্বর সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। পথশিশুরাও এতে অন্তর্ভুক্ত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলামসহ প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার
ছবি: সংগৃহীত
ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ
ছবি: সংগৃহীত
স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী