• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

সুদানের এল-ফাশারে আরএসএফের হামলায় নিহত অন্তত ৩০

আন্তর্জাতিক ডেস্ক    ১১ অক্টোবর ২০২৫, ০৬:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর এল-ফাশারের বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে শনিবার আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ড্রোন হামলা চালিয়ে অন্তত ৩০ জনকে হত্যা করেছে। আরও অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় মানবাধিকার সংস্থা জানিয়েছে।

এল-ফাশার প্রতিরোধ কমিটির বরাতে জানা গেছে, শহরের একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে অবস্থিত দার আল-আরকাম শিবিরে হামলা চালানো হয়েছে। কমিটি জানিয়েছে, হামলায় অনেক হতাহত হয়েছে এবং ভূগর্ভস্থ আশ্রয়স্থলে মরদেহ চাপা পড়েছে। সংস্থা আরএসএফের এই হামলাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

সুদানের বিভিন্ন প্রতিরোধ কমিটি সাধারণত সংঘাতে ত্রাণ কার্যক্রম সমন্বয় ও মানবাধিকার লঙ্ঘনের তথ্য নথিভুক্ত করে। ২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে সংঘাত চলছে। এই সংঘাতে ইতোমধ্যেই ১০ হাজারের বেশি নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পাশাপাশি প্রায় আড়াই কোটি মানুষ তীব্র খাদ্যসংকটে রয়েছেন।

দারফুরের প্রত্যন্ত অঞ্চলে আরএসএফের নিয়ন্ত্রণের বাইরে থাকা শেষ প্রাদেশিক রাজধানী এল-ফাশার এখন যুদ্ধের নতুন কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মানবাধিকারকর্মীরা জানিয়েছেন, শহরটি ক্ষুধার্ত বেসামরিকদের জন্য “উন্মুক্ত কবরস্থানে” পরিণত হয়েছে। আরএসএফের অবরোধ শুরুর প্রায় ১৮ মাস পর এল-ফাশারে ৪ লাখ বেসামরিক নাগরিক প্রায় সব ধরনের খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত।

স্থানীয়রা জানিয়েছেন, শহরের বেশিরভাগ স্যুপ কিচেন খাবারের অভাবে বন্ধ হয়ে গেছে। পশুখাদ্যের ওপর নির্ভর করে পরিবারগুলো টিকে থাকলেও এই খাদ্যও এখন নায্য মূল্যে মিলছে না।

সূত্র: এএফপি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক