• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী

আজ বিশ্ব ডিম দিবস

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১০ অক্টোবর ২০২৫, ১১:৪২ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আজ বিশ্ব ডিম দিবস। ইন্টারন্যাশনাল এগ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার (১০ অক্টোবর) বিশ্বব্যাপী এই দিবস পালিত হয়। এবারের দিবসের মূল স্লোগান-‘শক্তি ও পুষ্টিতে ভরপুর ডিম’।

দেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো দিবসটি উদযাপন করছে। বাংলাদেশে পোল্ট্রি খাতের বৃহৎ উদ্যোক্তাদের সংগঠন বিপিআইসিসি ও ওয়াপসা-বাংলাদেশ শাখার যৌথ উদ্যোগে নানা আয়োজন করা হবে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) জানায়, সুস্বাস্থ ও পুষ্টি নিশ্চিত করতে প্রতিটি মানুষের বছরে ন্যূনতম ১০৪টি ডিম খাওয়া প্রয়োজন। প্রণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে গড়ে প্রতিটি মানুষের জন্য ১৩৭টি ডিম সহজলভ্য।

আন্তর্জাতিকভাবে বিভিন্ন আয়োজন চলছে। কানাডায় খামারিদের অবদানকে সম্মান জানানো হচ্ছে, ফ্রান্সে স্কুলে পুষ্টি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে, এবং ভারতের নাগপুর ভেটেরিনারি কলেজ পাঁচ হাজার ডিম দিয়ে বিশ্বরেকর্ড গড়ার চেষ্টা করছে।

বাংলাদেশের প্রাণিসম্পদ অধিদপ্তরের লক্ষ্য অনুযায়ী ২০৩১ সালে মাথাপিছু ডিম ভোগ ১৬৫টি এবং ২০৪১ সালে ২০৮টি হবে। বিশ্ব ডিম দিবস ১৯৯৬ সালের ভিয়েনা কনফারেন্স থেকে পালন করা হচ্ছে, যা বিশ্বের মানুষকে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সচেতন করার একটি আন্তর্জাতিক প্রচেষ্টা।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার
ছবি: সংগৃহীত
ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ
ছবি: সংগৃহীত
স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী