• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

ফ্লোটিলার ১৩০ জনকে জর্ডানে হস্তান্তর করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক    ৭ অক্টোবর ২০২৫, ০৫:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩০ জনকে ইসরায়েল হস্তান্তর করেছে। এই ব্যক্তিদের জর্ডানের কাছে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। হস্তান্তরিতদের মধ্যে বাহরাইন, তিউনিশিয়া, আলজেরিয়া, ওমান, কুয়েত, লিবিয়া, পাকিস্তান, তুরস্ক, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কলম্বিয়া, চেক রিপাবলিক, জাপান, মেক্সিকো, নিউজিল্যান্ড, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও উরুগুয়ের নাগরিক রয়েছেন।

জর্ডানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পেত্রা নিউজ জানায়, দেশটির কর্তৃপক্ষ ইসরায়েল থেকে অধিকারকর্মীদের গ্রহণ করে প্রয়োজনীয় সেবা প্রদান করেছে।

গত মাসে ৪২টি জাহাজে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী গাজা উপত্যকার দিকে যাত্রা করেছিলেন। উদ্দেশ্য ছিল ইসরায়েলের নৌ অবরোধ ভাঙা ও গাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া। তবে আন্তর্জাতিক জলসীমা থেকে সব জাহাজ ইসরায়েলি নৌবাহিনী আটক করেছিল। আটককৃতদের আসোদ বন্দরে নেওয়া হয়।

এর আগে ইসরায়েল আরও কয়েকশ অধিকারকর্মীকে তুরস্ক ও ইতালিতে পাঠিয়েছে। আটক ব্যক্তিরা জানিয়েছে, জাহাজ থেকে ধরে নেওয়ার পর তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। বিশ্বব্যাপী পরিচিত পরিবেশবাদী গ্রেটা থুনবার্গকেও নির্যাতনের শিকার হতে হয়েছে। তাকে জোরপূর্বক ইসরায়েলি পতাকা গায়ে জড়িয়ে ছবি তুলতে বাধ্য করা হয় এবং পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া হয়নি।

সূত্র: আলজাজিরা

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক