• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

ভারতের কাছে অসহায় আত্বসমর্পন ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক    ৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ পি.এম.
ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। সংগৃহীত ছবি

ব্যর্থতার দুষ্টচক্রে আটকে আছে ওয়েস্ট ইন্ডিজ। সাম্প্রতিক সময়ে একাধিক আইসিসি ইভেন্টে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেনি তারা। দ্বিপাক্ষিক সিরিজেও একের পর এক ব্যর্থতা ঘিরে ধরেছে ক্যারিবীয়দের। ভারত সফরের আগে নেপালের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারা দলটি এবার ইনিংস ব্যবধানে হারল ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে, সেটিও মাত্র আড়াই দিনে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় মাত্র ১৬২ রানে। জবাবে তিন ব্যাটারের সেঞ্চুরিতে ভারত তুলে ৫ উইকেটে ৪৪৮ রান এবং ঘোষণা করে ইনিংস। ফলে লিড দাঁড়ায় ২৮৬ রানের। দ্বিতীয় ইনিংসেও দাঁড়াতে পারেনি রোস্টন চেজের দল, এবার গুটিয়ে যায় ১৪৬ রানে। ফলে হারে ইনিংস ও ১৪০ রানে।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

ভারত–ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসে এটি ১৭তম ইনিংস ব্যবধানের জয়–পরাজয়। এর মধ্যে ৯ বার ক্যারিবীয়রা ভারতকে হারালেও, সাম্প্রতিক সময়ে নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের হাতেই। একুশ শতকে আটবার ইনিংস ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ ১৫ ইনিংসে কেবল দু’বার তাদের দলীয় সংগ্রহ ২০০ রানের বেশি গেছে।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট।

ম্যাচে ভারতের নায়ক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে ১৭৬ বলে ৬ চার ও ৫ ছক্কায় অপরাজিত ১০৪ রান করার পাশাপাশি, বল হাতে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। এটি তার ক্যারিয়ারের ১১তম ম্যাচসেরা পুরস্কার, যার ১০টিই ঘরের মাঠে। ভারতের হয়ে সর্বাধিক ম্যাচসেরার তালিকায় এখন শচীন টেন্ডুলকার (১৪) শীর্ষে, তার পরেই আছেন জাদেজা ও রাহুল দ্রাবিড় (১১)।

ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান আসে তরুণ অলিক আথানাজের ব্যাট থেকে (৩৮)। জাস্টিন গ্রিভস (২৫) ও জেইডেন সিলস (২২) কিছুটা লড়াই করলেও বাকি ব্যাটাররা ব্যর্থ হন। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ নেন মোট ৩ উইকেট এবং কুলদীপ যাদব শিকার করেন ২ উইকেট।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার