• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

শিবচরে পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ৪ অক্টোবর ২০২৫, ১২:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচর পৌরসভার উদ্যোগে জামায়াতে ইসলামীর এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (৩ অক্টোবর) রাতে শিবচর পৌরসভার তারা জামে মসজিদে আয়োজিত এক কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়। 
 
সাবেক সেক্রেটারী মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন-মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী সারোয়ার হোসাইন মৃধা বলেছেন, অপরাধ ও দুর্নীতি মুক্ত দেশ গড়তে হলে জনগণকে সৎ, যোগ্য ও আদর্শ নেতাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করতে হবে। 

দেশের উন্নয়ন ও জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য দুর্নীতিবাজদের পরিবর্তে সৎ নেতৃত্বকে বিজয়ী করাই সময়ের দাবি।প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করার মধ্য দিয়েই একটি আদর্শ ও শান্তিময় দেশ প্রতিষ্ঠা সম্ভব। এজন্য তিনি কর্মী-সমর্থক ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।হাজী শরিয়তউল্লাহ'র রক্ত আমাদের শরীরে বইছে।কোন রকম অন্যায় দূর্নীতি আমরা মানবোনা।এদেশের মানুষ জেগে উঠেছে।তাঁরা কোনো অন্যায়ের সাথে আপোষ করবেনা।এবারের ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের ছেলেরা দেখিয়ে দিয়েছে। 

বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ মোঃ বেলায়েত হোসেন বলেন, শিবচরবাসী পরিবর্তন চায়। দুর্নীতি, মাদক,অন্যায়,অনিয়ম এবং অভিশাপমুক্ত সমাজ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি জনগণকে দাঁড়িপাল্লার মার্কায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে বিজয়ী করার আহ্বান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শিবচর পৌর জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান,শিবচর পৌর ব্যবসায়ী বিভাগের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন,(রোকন) সদস্য মুফতি রায়হান মাহমুদ,মাসুদুর রহমান,ডাঃ খায়রুল আলমসহ আরো অনেক  নেতা-কর্মী। 

পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আব্দুল মালেক স্যার।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার