• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মধুপুরে সমাপনীর দিনে বিসর্জন ঘাট পরিদর্শনে- ইউএনও

  মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ:  ২ অক্টোবর ২০২৫, ০৫:০৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

শারদীয় দুর্গাপূজার সমাপন উপলক্ষে মধুপুরে প্রতিমা বিসর্জনের দিনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ঐতিহ্যবাহী মদন গোপাল আঙ্গিনা ও ঘাটলা এলাকায় ছিল ভক্ত-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনকে ঘিরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সরজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন, ও থানা পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজার শেষ দিনে হাজারো মানুষের অংশগ্রহণে প্রতিমা বিসর্জনের সময় শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য ঘাট এলাকায় পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়।

স্থানীয় পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, “প্রশাসনের উদ্যোগে এ বছর অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজার কার্যক্রম শেষ হয়েছে। বিসর্জনেও মানুষের ভিড় ছিল আগের বছরের চেয়ে বেশি। কেউ কোনো ধরনের হয়রানির শিকার হয়নি।”

বিসর্জন উপলক্ষে তরুণ-তরুণীরা ঢাক-ঢোল, কাশির আওয়াজে নেচে-গেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দিয়ে বিদায় জানান “আসছে বছর আবার হবে” স্লোগানে।

বিকেল ঘনিয়ে এলে একে একে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয় মধুপুরে শারদীয় দুর্গাপূজার মূল আয়োজন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
ফরিদপুরে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় চুরির চেষ্টা ব্যর্থ করে এক ব্যক্তিকে আটক করেন আনসার সদস্যরা। ছবি: সংগৃহীত
অগ্রণী ব্যাংকে চুরির চেষ্টা ব্যর্থ, আনসারের অভিযানে আটক ১
নরসিংদীর বেলাবোয় মাটির ২০ ফুট গভীর থেকে শ্রমিককে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। ছবি: ভিওডি বাংলা
২০ ফুট গভীরে মাটিচাপা শ্রমিক, ৯৯৯-এ ফোনে জীবিত উদ্ধার