• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা আলাল

নিজস্ব প্রতিবেদক    ১ অক্টোবর ২০২৫, ০১:২৯ পি.এম.
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন। ছবি: সংগৃহীত

কিডনি জটিলতায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ব্যক্তিগত সহকারী মো. জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে নানাবিধ কিডনি সমস্যায় ভুগছিলেন বিএনপির এই নেতা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পৌঁছে নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য সহ-সম্পাদক ডা. এম আর হাসান, কক্সবাজার ড্যাবের সদস্য সচিব ডা. জাহিদ হাসান, কক্সবাজার ছাত্রদলের সভাপতি তাহমিদ আলম সফি এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের নাফিস বিন শামীম।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২
তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
পিএ নিয়োগের পরই মোমেন ভূইয়ার বিরুদ্ধে অপপ্রচার
পিএ নিয়োগের পরই মোমেন ভূইয়ার বিরুদ্ধে অপপ্রচার