• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বগুড়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বগুড়ার কাহালুতে যুবদল নেতা রাহুল সরকারকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মালঞ্চা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাহুল সরকার বগুড়া পৌর যুবদলের ১৩নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত