• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিত্র দলগুলোকে ৫০ আসন ছাড় দেবে বিএনপি: হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে অর্ধেক আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত হয়েছে। দ্রুতই তালিকা প্রকাশ করে প্রচারণায় মাঠে নামবে দলটি।

বিএনপির নির্বাচন নিয়ে পরিকল্পনার বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনকে এসব তথ্য জানিয়েছেন তিনি।

হাফিজ উদ্দিন বলেন, যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোকে অর্ধশত আসন ছাড়তে প্রস্তুত বিএনপি। প্রার্থিতা পেতে হলে প্রতিযোগিতায় থাকতে হবে জনপ্রিয়তা। তবে এয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান মেজর হাফিজ।

মেজর হাফিজ উদ্দিন আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৭০ ভাগ আসনে একক প্রার্থী দিতে চায় তার দল। এরই মধ্যে অর্ধেক আসনে নির্ধারণ করা হয়েছে প্রার্থী। বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে ত্যাগ, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও ক্লিন ইমেজ। দ্রুতই তালিকা প্রকাশ করে মাঠে নামবে বিএনপি।

জামায়াতকে এখনও শত্রু না ভাবলেও দলটির কিছু নেতার বক্তব্য বিব্রতকর উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, ‘পিআরের দাবি বিএনপিকে ঠেকানোর কৌশল।’

এদিকে এনসিপি ও গণঅধিকার একীভূত হওয়ার আলোচনাকে শুভকামনা জানিয়ে বিএনপি এ নেতা জানান, নির্বাচনের মাঠে তারা বিএনপির ভাবনায় নেই।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস