• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

দেশ পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ এ.এম.
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-ছবি সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা ও অবদানের মাধ্যমে দেশ পুনর্গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে আয়োজিত ‘এনআরবি কানেক্ট ডে : এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় সফররত বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।

প্রবাসীদের দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “দর্শক সারি থেকে কথা বলা সহজ, কিন্তু আমরা চাই আপনারা মাঠে নেমে আমাদের সঙ্গে খেলুন।” তিনি আরও যোগ করেন, “আপনাদের দেখে আমরা নতুন সংকল্প নিয়ে দেশে ফেরার আত্মবিশ্বাস পাই।”

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একটি প্রেজেন্টেশন দেন। তিনি জুলাই অভ্যুত্থানের পর গত ১৫ মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন এবং রেমিট্যান্সে ২১ শতাংশ প্রবৃদ্ধির জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান। পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগ তুলে ধরেন।

আলোচনা পর্বে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী সঞ্চালনা করেন ‘ব্রিজিং বর্ডারস : কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াসপোরা এনগেজমেন্ট’ শীর্ষক প্যানেল আলোচনা। এতে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলসহ আরও কয়েকজন অংশ নেন।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঞ্চালনায় ‘ভবিষ্যৎ গঠন : বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আরেকটি আলোচনায় অংশ নেন এনসিপি নেতা তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির ও জামায়াত নেতা নকিবুর রহমান।

অনুষ্ঠানে ড. ইউনূস প্রবাসীদের জন্য ‘শুভেচ্ছা’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেন। অ্যাপটির মাধ্যমে প্রয়োজনীয় সেবা, দিকনির্দেশনা ও বিনিয়োগ সুযোগ সম্পর্কে তথ্য পাওয়া যাবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল