• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

দৌলতদিয়ায় পদ্মার এক পাঙাস ৬৩ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের পদ্মা নদীতে ধরা পড়েছে বিশালাকৃতির একটি পাঙাস ও দুইটি বড় ইলিশ মাছ। উন্মুক্ত নিলামে বিক্রি হওয়া এই মাছগুলো এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতদিয়ার জেলে রতন হলদারের জালে ধরা পড়ে ২৫ কেজি ওজনের একটি পাঙাস মাছ। মাছটি বিক্রির জন্য মোহন মন্ডলের আড়তে আনা হলে উৎসুক জনতা ভিড় জমায়। পরে নিলামে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ২ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৬২ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন। পরবর্তীতে তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে সামান্য লাভে ২ হাজার ৫৫০ টাকা কেজি দরে ৬৩ হাজার ৭৫০ টাকায় মাছটি বিক্রি করেন।

একইদিন সকালে মিলন হলদারের জালে ধরা পড়ে ৪ কেজি ২০০ গ্রাম ওজনের দুটি ইলিশ মাছ। দৌলতদিয়া মাছ বাজারের দোলোয়ারের আড়ত থেকে মাছ দুটি ৩ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ১৫ হাজার ৯৬০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ। পরে তিনি মোবাইল ফোনের মাধ্যমে এক প্রবাসী ক্রেতার সঙ্গে যোগাযোগ করে ৪ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ১৭ হাজার ৬৪০ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, “আমি সবসময় পদ্মার ছোট-বড় সব মাছ সামান্য লাভে বিক্রি করি। আজকের বিশাল পাঙাসটি ঢাকার এক ব্যবসায়ী কিনেছেন।”

অন্যদিকে ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, “উন্মুক্ত নিলামে কেনা দুটি ইলিশ এক আমেরিকা প্রবাসীর কাছে বিক্রি করেছি। পদ্মার তাজা মাছ সবসময় অনলাইনের মাধ্যমেও সরবরাহ করা হয়।”

পদ্মার এই বিরল আকারের পাঙাস ও ইলিশ বিক্রির খবরে দৌলতদিয়া বাজারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার