• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

মধুপুরে দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় সরকারি অনুদান হিসেবে চাউলের ডিও বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জুবায়ের হোসেন তার দপ্তরে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে এ অনুদানের ডিও হস্তান্তর করেন।

এবার মধুপুর উপজেলায় মোট ৫৬টি পূজা মণ্ডপের অনুকূলে সর্বমোট ২৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে সমানভাবে চাল বিতরণের জন্য এ ডিও প্রদান করা হয়।

অনুদান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক বিকাশ চন্দ্র ঘোষ ও সদস্য সচিব মানিক কুমার চন্দ্র, পৌর পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক সঞ্জয় সিং ও সদস্য সচিব আবির চৌহান, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় ইউএনও মোঃ জুবায়ের হোসেন বলেন, “শারদীয় দুর্গাপূজা আমাদের দেশের হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়েছে।”

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সরকারের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আনসার বাহিনী মোতায়েনসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার