• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৩৮ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মৃতের সংখ্যা প্রায় ৬৫ হাজার ৪০০ জনে পৌঁছেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে আহত হয়েছে অন্তত ১ লাখ ৬৭ হাজার মানুষ। এখনও বহু মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এ তথ্য জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৮ জনের মরদেহ পৌঁছেছে এবং আহত হয়েছেন অন্তত ১৯০ জন। এতে মোট আহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৯৮৫ জনে। মন্ত্রণালয় আরও জানায়, বহু মৃতদেহ এখনো ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত এবং ১৫ জনের বেশি আহত হয়েছেন। এতে গত ২৭ মে থেকে এ পর্যন্ত সাহায্য সংগ্রহের চেষ্টায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫২৬ জনে এবং আহতের সংখ্যা ১৮ হাজার ৫১১ জনে।

চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় আবারও হামলা শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৮২৩ জন নিহত এবং ৫৪ হাজার ৯৪৪ জন আহত হয়েছেন। এর ফলে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়।

এদিকে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও চলছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক